সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

টাঙ্গাইলে পুলিশের গুলিতে নিহত শহীদ জগলুর ৩৮তম মৃত্যু বার্ষিকী পালিত

  • আপডেট : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১৬ বার দেখা হয়েছে।

মো. সোহেল রােনা: টাঙ্গাইলে ছাত্রনেতা শহীদ মির্জা আবু রায়হান খান জগলুর ৩৮তম মৃত্যু বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। শনিবার (৮ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল পৌর উদ্যান থেকে একটি শোক র‌্যালী বের করা হয়, র‌্যালী শেষে শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মরহুমের পরিবার, বিএনপি ও ছাত্রদলসহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি এ্যাড আলী ইমাম তপন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, আনিছুর রহমান, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা মহিলাদলের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট মমতাজ করিম, জেলা ছাত্রদলের আহবায়ক দূর্জয় হোড় শুভ, সদস্য সচিব এম এ বাতেন প্রমূখ। এছাড়াও শহীদ জগলু পরিবারের সদস্য, বিএনপি ও এর অঙ্গসংগঠণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮৭ সনে স্বৈরশাসক এরশাদের আমলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে পুলিশ। পরে পুলেশের গুলিতে নিহত হন তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme