সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মেধাবীদের স্বপ্ন পূরণের পাশে টাঙ্গাইলের জেলা প্রশাসক

  • আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৬৯৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মেধাবী শিক্ষার্থীদের সুন্দর আগামীর স্বপ্ন পূরণের যাত্রায় সদা পাশে আছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। রবিবার (৬ এপ্রিল) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) – এ চান্স পাওয়া দুইজন মেধাবী শিক্ষার্থী সাজুত আরেফিন খান ও প্রানতোষ সাহা গৌরবকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন জেলা প্রশাসক শরীফা হক।

সাজুত আরেফিন খান টাঙ্গাইল সদরের আদি টাঙ্গাইল এলাকার মৃত কামরুল ইসলাম খান এর ছেলে। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়েছেন এবং এবছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) চান্স পেয়ে নিজেকে মেধাবী হিসেবে প্রমাণ করেছেন।

সাজুত আরেফিন খান এর মা ইসমত আরা বিলকিস জানায়, ছোটবেলা থেকেই তার ছেলে পড়াশোনায় খুব মনোযোগী ও মেধাবী। শিশু কালেই তার বাবা ইন্তেকাল করেছেন। অনেক কষ্ট করে ছেলের পড়াশোনার খরচ যোগার করেছেন। শত প্রতিকূলতার মুখোমুখি হলেও ছেলের পড়াশোনা বিঘিœত হতে দেননি। ছেলের এই সাফল্যে খুবই আনন্দিত তিনি। আরেকজন শিক্ষার্থী ঘাটাইলের ধলাপাড়া গার্লস হাইস্কুলের শিক্ষক পার্থ সাহার ছেলে প্রানতোষ সাহা গৌরব। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও নটরডেম কলেজ ঢাকা থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়েছেন এবং এবছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) চান্স পেয়ে তিনিও নিজেকে মেধাবী হিসেবে প্রমাণ করেছেন।

জেলা প্রশাসক শরীফা হক জানান, মেধাবী শিক্ষার্থীদের সুন্দর আগামীর স্বপ্ন পূরণের জন্য সর্বদাই সহযোগিতার হাত বাড়িয়ে তাদের পাশে রয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসন। আজ দুইজন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে এবং পরবর্তীতেও তাদের কোনো সহযোগিতা দরকার হলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme