সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শতাব্দী ক্লাবের সভাপতি অমল ,সম্পাদক ইকবাল 

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৬০৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শতাব্দী ক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে  অমল ব্যানার্জি সভাপতি এবং আকিবুর রহমান ইকবাল  সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। নতুন কমিটি ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত তাদের দায়িত্বপালন করবে।

কার্যকরী কমিটিতে রয়েছেন সহ-সভাপতি রকিব উদ্দিন বাবুল ও রফিকুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম অটল ও  ইঞ্জিনিয়ার জাকির হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক দেওয়ান শফিকুল ইসলাম, কোষাধক্ষ নির্মল কর্মকার,  ক্রীড়া সম্পাদক  আবু জাহিদ হোসেন,  দপ্তর ও প্রচার সম্পাদক আনিসুর রহমান দুলাল এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক দিলীপ কুমার সরকার রঞ্জিত। 

এছাড়া কার্যকরী সদস্য হয়েছেন  কাজী শফিকুর রহমান লিটন, তনু নিয়োগী, ফারুক খান ও শাহিন  আহম্মেদ। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এছাড়া ক্লাবের সাবেক সভাপতি মির্জা মাসুদ রুবল এবং সাবেক সাধারণ সম্পাদক কাজী শামসুল রহমসহ অন্য সদস্যরা অংশগ্রহণ করেন। 

উল্লেখ, টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে ঐতিহ্যবাহী শতাব্দী ক্লাবটি বাংলা ১৪শ সালে প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান সদস্য সংখ্যা ১০৭ জন। 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme