সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

অবশেষে গোপালপুরে সেতুর দুই পাশে নির্মিত হলো সংযোগ সড়ক

  • আপডেট : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৪৯৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : অবশেষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের ভাদাই গ্রামের মৃতপ্রায় লৌহজং নদীর ওপর নির্মিত সেতুর পশ্চিমপাড়ে সংযোগ রাস্তা নির্মাণ করা হয়েছে। ভেঙে ফেলা হয়েছে সেতুতে ওঠার বাঁশের সাঁকো। ফলে উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন এবং সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের ১০ গ্রামের মানুষ হেঁটে বা যানবাহন নিয়ে এখন সেতু পারাপার হচ্ছেন।

ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, আশপাশের আট গ্রামের মানুষের দুর্ভোগ নিরসনে গোপালপুর উপজেলা পরিষদ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে প্রায় কোটি টাকা ব্যয়ে ২০১৬-১৭ অর্থবছরে সেতুটি নির্মাণ করে। ৪০০ গজ দীর্ঘ নদীর মাঝখানে ৬০ ফিট সেতু নির্মাণের পর উভয় পাড়ে নতুন সংযোগ রাস্তা করার কথা ছিল। প্রায় আট টন কাবিটার চালের বিনিময়ে সেতুর টাঙ্গাইল অংশে মাটি ভরাট করে সংযোগ রাস্তা করা হলে সেতুর জামালপুর অংশে মাটি ভরাট হয়নি। ফলে তখন রাস্তাও হয়নি।

গোপালপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মাসুম জানান, গোপালপুর ও সরিষাবাড়ী উপজেলা পরিষদ মিলিয়ে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে সংযোগ রাস্তাটা করা হয়েছে।

সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতাহের হোসেন জানান, রাস্তা নির্মাণের ফলে ১০ গ্রামের মানুষের মুখে হাসি ফুটেছে। সামনে রাস্তাটি যাতে পাকা হয় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে।

গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক জানান, রাস্তা নির্মাণের ফলে সেতুটি এখন কাজে আসছে। এলাকাবাসীর ভোগান্তি দূর হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme