উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদ উত্তীর্ণ ওষুধ উদ্ধার, তদন্ত কমিটি গঠন

  • আপডেট : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৬০৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার সময় উদ্ধার করা হয়েছে।

রবিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের সামনে থেকে ওষুধগুলো উদ্ধার করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী। এ ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন যাবৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার জাহিদুল ইসলাম তালুকদার স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মেসিতে চাহিদানুযায়ী ওষুধ না দিয়ে স্টোরে জমা করতে থাকে । এতে ঐ স্টোরে বিপুল পরিমাণ ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়।

রবিবার মেয়াদোত্তীর্ণ ঐ ওষুধ ফেলে দেওয়ার উদ্দেশ্যে স্টোর রুমের পাশে পুরুষ ওয়ার্ডের সামনে জমা করে রাখে স্টোর কিপার জাহিদুল ইসলাম তালুকদার। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী ওষুধ গুলো উদ্ধার করেন এবং ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার জাহিদুল ইসলাম তালুকদার বলেন, এ ঘটনার সাথে আমি জড়িত না।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে রুমান সিদ্দিকী জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো উদ্ধার করা হয়েছে এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মিরাজ আহমেদকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme