সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ জনের কারাদণ্ড

  • আপডেট : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৬২০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে পুংলি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ জনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক জনকে নগদ এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ এপ্রিল) রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের ডেপুটি নেজারত কালেক্টর (এনডিসি) ও এক্সিকিউভ ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন এবং কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুল ইসলাম।

সে সময় র‌্যাব-১২ এর ৩ নম্বর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন জানান, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মো. কবির হোসেনকে (৪৮) নগদ এক লাখ টাকা জরিমান করা হয় এবং মো. শুভ (২০), মো. উজ্জল মিয়া (২৭), মো. সাগর মিয়া (২১), কামরুল (২৪), নূর হোসেন (৩৮), রাসেল (২৬), মো. শরিফ হোসেন (২৫), আবু সাঈদ (২৬), মো. খাদেমুল ইসলাম (২৮), মো. আফসার আলী (২৮) ও আ. হান্নানকে (২২) তিন দিনের বিনাশ্রাম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও তিনটি ট্রাক এবং একটি ভেকু জব্দ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme