সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৪৩৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবি ২০২১-২২ মৌসুমে সরিষা, গম, ভূট্টা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মশুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার ৩৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারহানা মামুনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকবৃন্দ।

উল্লেখ্য ৪ হাজার ৩৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ১ হাজার ৮০০ জন সরিষা, ৮ শত জন কৃষক গম, ১ হাজার ২ শত জন কৃষক ভূট্টা, ১ শত জন কৃষক সূর্যমুখী, ৪০ জন কৃষক পেঁয়াজ, ২৫০ জন কৃষক মশুর ও ১৫০ জন কৃষক খেসারি ডাল বীজ পাবেন। এছাড়াও প্রতি কৃষক এক বিঘা জমির জন্য ডিএপি ও এমওপি সার সহায়তাও পাবেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme