সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে জীবিত ব্যক্তিকে ভোটার তালিকায় মৃত দেখানোর অভিযোগ

  • আপডেট : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৫০৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাচন অফিসের বিরুদ্ধে। এরজন্য সচেতন মহল নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকি না থাকা ও উদাসীনতাকে দায়ী করছেন।

নারান্দিয়া ইউনিয়নের মাইস্তা গ্রামের মৃত ছোমেদ আলীর ছেলে আ: রহমান জানান, আমি ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে নারান্দিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মাইস্তা থেকে সাধারণ সদস্য পদে নির্বাচন করার উদ্দেশ্যে উপজেলায় এসে আমার ভোটার আইডি কার্ড দিয়ে ব্যাংকে জামানত পূর্বক মনোনয়নপত্র কিনি। পরে উপজেলা নির্বাচন অফিস থেকে আমাকে একটি সিডি দেয়। কিন্তু সেই সিডি চেক করে দেখি ভোটার তালিকায় আমার নাম নেই। পরবর্তীতে নির্বাচন অফিসে যোগাযোগ করলে তারা আমাকে একটি কাগজ বের করে দেয় সেই কাগজে দেখি আমাকে মৃত দেখানো হয়েছে। এছাড়াও নির্বাচন কমিশনের ওয়েবপোর্টালে আমার কোনও তথ্য নেই। আমাকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে আমার নামসহ সব তথ্য অপসারণ করা হয়েছে।

পরে এ বিষয়ে আমাকে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর আবেদন করতে বললে আমি আবেদন করি।

এদিকে আ: রহমানের কাছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকলেও তাকে মৃত দেখিয়ে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কী কারণে ভোটার তালিকা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে তা তিনি নিজেও জানেন না। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখতে এবং তিনি যেনো এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এজন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মিসবাহ উদ্দিন আহমেদ জানান, আমি ফরওয়ার্ডিং ঢাকায় পাঠিয়ে দিয়ে দিয়েছি। ফোনেও কথা বলেছি। আঃ রহমান ঢাকা গিয়ে আমাকে ফোন দিয়েছিলেন। আশা করি আজকের মধ্যেই তার সমস্যার সমাধান হয়ে যাবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme