সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৭৭২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতেবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ভৈরববাড়ী গ্রামে যমুনা নদীর ভাঙ্গনে গত দুই দিনে প্রায় ১৪ টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ সংবাদ পেয়ে শনিবার (২৪ জুলাই) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ আতাউল গণি উপজেলার নদী ভাঙ্গন এলাকা পরির্দশন করেন এবং ভৈরববাড়ী গ্রামে পুরোপুরি ক্ষতিগ্রস্ত ১৪ টি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা ও ৫০ টি পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী প্রদান করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দীলিপ কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ও গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদার প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme