সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৯১৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে বন্যার পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের খিলগাতি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ওই গ্রামের আদম ব্যবসায়ী বাবুলের দেড় বছরের মেয়ে তানহা।

বিষয়টি নিশ্চিত করে নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন জানান, নিহত শিশু তানহার মা বাড়ির পাশে পাটের আঁশ ছাড়াচ্ছিল। সেখান থেকে ২০ গজ দূরে রাস্তায় তানহা তার বড় বোনের সাথে খেলতেছিল। সেসময় খেলতে খেলতে তানহা রাস্তার পাশে একটি জমিতে বন্যার পানিতে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছিল। পরে তানহার চাচাতো ভাই দেখে দ্রুত তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত তানহার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme