সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে পৃথক ঘটনায় রেল লাইনে গৃহবধু ও যুবকের মৃত্যু

  • আপডেট : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৫৭৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে রেল লাইনে কাটা পড়ে যুবকের মৃত্যু ও ঝাঁপিয়ে পড়ে গৃহবধুর আত্মহত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ আগস্ট) ভোর ৫টায় উপজেলার গোহালিয়াবাড়ি কামাক্ষা মোড় এলাকায় ঢাকামুখী সুন্দরবন এক্সপ্রেস টেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর ঘটনা ঘটে।

অপরদিকে স্বামীর সাথে ঝগড়া করে সকাল ১১টায় উপজেলার রাজাবাড়ী এলাকায় উত্তরবঙ্গমুখী ট্রেনের নিচে ঝাঁপিয়ে গৃহবধুর আত্মহত্যা করেন বলে খবর পাওয়া গেছে।

নিহত যুবক সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার উত্তর নন্দলালপুর গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে মো. সোহেল রানা (২৭)।

নিহত গৃহবধু উপজেলার সহদেবপুর ইউনিয়নের দক্ষিণ চামুরিয়া গ্রামের রহমত মোল্লার মেয়ে ও টাঙ্গাইল সদর উপজেলার নন্দবালা এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী সোলায়মানের স্ত্রী সুবর্ণা (২২)।

সহদেবপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান বালা জানান, নিহত গৃহবধু দেড় বছরের মেয়ের মা, তাঁরা এলেঙ্গার পৌরসভার মুসিন্দা এলাকায় ভাড়া থাকতেন। স্বামী সোলায়মান এলেঙ্গাতে ছোট-খাটো ব্যবসা করেন। বাবার বাড়ি এলাকায় একটি এনজিওর ঋণের টাকা নিয়ে স্বামীর সাথে ঝগড়া করে এলেঙ্গা-বল্লা সড়কের রেল ক্রসিংয়ের উত্তরে রাজাবাড়িতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে মারা যান।

বাবা রশমত মোল্লা জানান এনজিওর টাকা নিয়ে ঝগড়ার জেরে পরিকল্পিত হত্যাকান্ডও হতে পারে, আইনগত পদক্ষেপের বিষয়ে আমরা পরে সিদ্ধান্ত নিবো।

টাঙ্গাইল রেল স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বেলাল হোসেন বলেন, ময়নাতদন্ত ও আইনী প্রক্রিয়া শেষে সিরাজগঞ্জের নিহত যুবকের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। রাজাবাড়িতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধু মারা যাবার বিষয়টি আমাদের জানা নেই।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme