সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ফুলসজ্জিত ওসির গাড়িতে অবসরে গেলেন পুলিশ সদস্য হারুন

  • আপডেট : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৬৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : দীর্ঘ চাকরি জীবন শেষে টাঙ্গাইল জেলার কালিহাতী থানা থেকে বিদায় বেলায় ফুল সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন পুলিশ সদস্য হারুন-অর-রশিদ।

বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় অবসরে যাওয়া এ পুলিশ সদস্যকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান।

হারুন-অর-রশিদের বিদায় বেলায় থানার কর্মরত সব অফিসাররা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ওসি জানান, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নির্দেশনায় সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে শেষবারের মতো কনস্টেবল ক/৭৭৯ হারুন-অর-রশিদকে কালিহাতী পৌরসভার ঘুনি গ্রামের বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিদায় বেলায় অবসরে যাওয়া পুলিশ সদস্য হারুন-অর-রশিদ তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পুলিশ সুপারের এমন নির্দেশনা আমাদের অত্যন্ত গর্বিত করেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme