সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে বিপুল পরিমাণ চোরাই কাপড় উদ্ধার

  • আপডেট : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৭৭৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে বিপুল পরিমাণ চোরাই কাপড় উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ জুলাই) সকালে ৮ উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বিল কাচিনা গ্রামের ইউসুফের নির্মাণাধীন টিনের ঘর থেকে ওই কাপড়গুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মাহমুদ।

পরে তিনি কাপড়গুলো ইউনিয়ন পরিষদে নিয়ে এসে কালিহাতী থানা পুলিশকে খবর দিলে থানার উপ-পরিদর্শক এসআই আব্দুল করিম ইউনিয়ন পরিষদে গিয়ে দুপুরে কাপড়গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মাহমুদ বলেন, সকালে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিলকাচিনা গ্রামের চা বিক্রেতা ইউসুফের বাড়ি থেকে আমি কাপড়গুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে এসে থানায় জানাই। পরে পুলিশের একজন এসআই এসে কাপড়গুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কালিহাতী থানার (এসআই) আব্দুল করিম বলেন, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে ইউনিয়ন পরিষদ থেকে কাপড়গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসি। সেখানে ৯৮১টি কাপড় রয়েছে। যার মধ্যে ধুতি, শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস ও বিছানার চাদর রয়েছে। যার আনুমানিক মূল্য অন্তত চার লাখ টাকা। আমাদের ধারণা হচ্ছে এগুলো কোন দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে চুরি করে নিয়ে আসা হয়েছিল।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme