সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে মরণোত্তর ভাতা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৩১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে দলিল লেখক স্বপন কুমার বণিক এর মরণোত্তর ভাতা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কালিহাতী দলিল লেখক কল্যাণ সমিতির উদ্যোগে সমিতি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

কালিহাতী দলিল লেখক সমিতির সভাপতি নুরুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক রিফাতের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, কালিহাতী সাব-রেজিস্টার শহিদুল ইসলাম, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মাসুম সরকার, দপ্তর সম্পাদক আবু সাঈদ, কোষাধ্যক্ষ মো. জহুরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান মিন্টু, সদস্য মো. শাহীন হোসেন, মো. আল-আমিন প্রমুখ।

পরে দলিল লেখক স্বপন কুমার বণিক এর স্ত্রীর নিকট মরণোত্তর ভাতার এক লাখ টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme