সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

  • আপডেট : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৪৭৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : কালিহাতীতে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিলো “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী বিকম, ভাইস-চেয়ারম্যান মোঃ আখতারুজজামান, দি টাঙ্গাইল সেন্ট্রাল কো-অপারেটিভ আরটিজেন্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. মোফাখ্খারুল। আরো বক্তব্য রাখেন ব্রাইট বিজনেসম্যান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি তোফাজ্জল হোসেন তুহিন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ আলাউদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ওয়াজেদ আলী।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme