সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে শিশু বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৬৫১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : দুই শিশু শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে টাঙ্গাইলের ঘাটাইল পৌর এলাকার পশ্চিমপাড়া শ্যামলী (গরুর হাট) এলাকার আল এহসান নূরানী ও হেফজ মাদরাসার দুই শিক্ষককে আটক করেছে পুলিশ।

বলাৎকারের শিকার শিশু দু’টি ঘাটাইলের পশ্চিমপাড়া মাদরাসায় হেফজ খানার ছাত্র।

গ্রেফতারকৃতরা হলো- দুই মাদরাসা শিক্ষক গোপালপুর উপজেলার শরিয়তপুর গ্রামের হেকম আলীর ছেলে রমিজুল (২২) ও ভুঞাপুর উপজেলার নিকরাইল গ্রামের মৃত তারা মিয়ার ছেলে খায়রুল (২২)। তারা দু’জনেই ঐ মাদ্রসার শিক্ষক।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায় বৃহস্পতিবার সকালে ঘাটাইল পৌর এলাকার পশ্চিমপাড়া মাদরাসার হেফজ খানায় দুই শিক্ষার্থীকে মাদরাসার দুই শিক্ষক রমিজুল (২২) ও খায়রুল বলাৎকার করে।

বিষয়টি শিক্ষার্থীরা তারা বাবা-মাকে জানায়, পরে তারা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ উক্ত মাদরাসায় অভিযান চালিয়ে দুই শিক্ষককে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (৯ক ধারায়) মামলা দায়ের করেন। মামলা নং- ১৫।

বলাৎকারের শিকার এক ছাত্রের অভিভাবক জানান, ঘটনার শিকার আমার ছেলে ভয়ে মাদরাসা থেকে পালিয়ে নানির বাসায় আশ্রয় নেয়। খবর পেয়ে আমি ও আমার স্ত্রী সেখানে যাই। কারণ জানতে চাইলে ছেলে বলে আমি আর মাদরাসায় যাবোনা।

হুজুর আমার সাথে খারাপ কাজ করেছে। আমাকে মাদরাসায় পাঠালে ছাদ থেকে লাফ দিয়ে মরে যাব।

এ বিষয়ে ঘাটাইল থানার পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোঃ মতিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বলাৎকারের সাথে জড়িত দুই শিক্ষককে গ্রেপ্তার করে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme