সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে ১০ চাকার ড্রাম ট্রাক বন্ধের দাবিতে মানববন্ধন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৭৩ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে ১০ চাকার ড্রাম ট্রাক বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।  বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় টাঙ্গাইল ময়মনসিংহ অঞ্চলিক মহাসড়কের হরিপুর নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে  ভোক্তভোগিরা  বলেন,উপজেলার জামুরিয়া ইউনিয়নের  হরিপুর টু চানতারা সড়কে মাটি ও বালি ভর্তি ১০ চাকার ড্রাম ট্রাক বেপোয়া গতিতে চলাচল করে  ফলে রাস্তা সহ এলাকার মানুষের জীবন হুমকির মধ্যে রয়েছে। এটি বন্ধের দাবিতে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত ৬ ফেব্রুয়ারি একটি লিখিত অভিযোগ করেন এলাকাবাসী। এতে কোন কাজ না হওয়ায় এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন,স্থানীয় ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান  মিন্টু, মোঃ লোমানুর রহমান রোমান,মোঃ ইমন তালুকদার, মোঃ আরশেদ আলী সহ স্থানীয় এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,আবেদন দিয়েছে কিনা আমাকে দেখতে হবে।   এ নিয়ে আমরা প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করছি। সম্প্রতি মাটি কাটার ও বিক্রির অপরাধে উজ্জল সিকদার নামে একমাটির মালিকে ৬ মাস ও মিন্টু মিয়া নামে একমাটি ব্যবসায়ীকে ১ মাস কারাদণ্ড প্রদান করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme