সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ট্রাক-লরি সংঘর্ষে চালক নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি নামকস্থানে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ট্রাকের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে নয়ন মিয়া (২২) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন।

সে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রশিদনগরের তরিকুল ইসলামের ছেলে।

এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতির্ করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আয়বুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গগামী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই উত্তরবঙ্গগামী ট্রাকের চালক নয়ন মিয়া নিহত হন। এ ঘটনায় আহত তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও লরি থানা পুলিশের হেফাজতে রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme