সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

টাঙ্গাইলে ডাক্তার রাশেদের নিজস্ব উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

  • আপডেট : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৩৯৯ বার দেখা হয়েছে।
মাজহারুল সোহান: টাঙ্গাইল সদর উপজেলায় ডাক্তার রাশেদের নিজস্ব উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ মার্চ) সকাল ১০ টা থেকে থেকে শুরু থেকে দিনব্যাপী এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।ডাক্তার রাশেদুল হাসান রাশেদ এর নিজস্ব উদ্যোগে প্রায় শতাধিক অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষকে বিনামূল্যে  চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।
বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান,  আমরা অসুস্থ হলে টাকার অভাবে চিকিৎসা করাতে পারি না। আজকে টাকা ছাড়া আমরা ডাক্তার রাশেদ এর থেকে চিকিৎসা সেবা পেয়েছি।তিনি খুবই আন্তরিক মানুষ।তিনি আমাদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করেছেন।
এ বিষয়ে ডাক্তার রাশেদুল হাসান রাশেদ জানান, স্বাস্থ্যসেবার সুবিধা থেকে অসহায় গরীব মানুষ বঞ্চিত। তাদেরকে সল্প সময়ের জন্যও চিকিৎসা সেবা দিতে পেরেছি। ভবিষ্যতেও অসহায় রোগীদের জন্য স্বাস্থ্যসেবার চাহিদাগুলো পূরণ করতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
প্রসঙ্গত,ডাক্তার রাশেদুল হাসান রাশেদ মাত্র ১০০ টাকায় তার ব্যক্তিগত চেম্বার রেড ক্রিসেন্ট মার্কেটের নিচ তলায় প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত রোগী দেখার উদ্যোগ গ্রহণ করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme