সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বাকাশিঅকস এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ৮২১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্মকর্তা-কর্মচারি সমিতির বাকাশিঅকস এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট গ্রহন চলে ১২টা পর্যন্ত।

মোট ১১টি পদের মধ্যে সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৩জন ও অর্থ সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্ডিতা করে। সাংগঠনিক সম্পাদকসহ বাকি ৮টি পদে অন্যরা বিনা প্রতিদ্বন্ডিতায় নির্বাচিত হয়েছে।

চেয়ার প্রতিকে ২২ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো.মোস্তাফিজুর রহমান, তার নিকটতম প্রতিদ্বন্ডি ছাতী প্রতিকে শরাফত আলী পেয়েছেন ২১ ভোট।

সাধারণ সম্পাদক পদে বই প্রতিকে ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো.জহিরুল ইসলাম, তার নিকটতম প্রতিদ্বন্ডি সাইকেল মো.লাল মিয়া পেয়েছেন ১২ভোট ও অর্থ সম্পাদক পদে মোরগ প্রতিকে ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো.আলমগীর কবির, তার নিকটতম প্রতিদ্বন্ডি সাব্বির আহমেদ পেয়েছন ২০ ভোট।

নির্বাচনে মোট ভোটার ছিল ৪৫জন, ভোট দিয়েছেন ৪৩জন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন ওয়ার্কসপ সুপার আবদুর রহমান।

প্রধান নির্বাচন কমিশনার মো.মোখলেছুর রহমান বিকেলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন এবং নির্বাচন শতভাগ সুষ্ঠ হয়েছে বলে জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme