সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বিএনপির মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

  • আপডেট : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৫৮৭ বার দেখা হয়েছে।


প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী মো. মাহমুদুল হক সানু আজ বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, টাঙ্গাইল পৌরসভার ১ নং ওয়ার্ডের নতুন বাসটার্মিনালের উত্তর পাশে মিল্ক ভিটার সামনে মঙ্গলবার সন্ধ্যায় তাদের নির্বাচনী পথসভা ছিল। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ। এছাড়া দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। সভা চলাকালে ২০-২৫ জন লোক নৌকার মিছিল নিয়ে হামলা করে। এ সময় তারা পেছনের চেয়ার ভাংচুর করে এবং বিএনপির কর্মী-সমর্থকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। বিএনপির লোকজন প্রতিহত করার চেষ্টা করলে হামলাকারীরা চলে যায়। কিছুক্ষণ পর তারা আবার দেশিয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সভাস্থলে গিয়ে চেয়ার-টেবিল ভাংচুর করে এবং নেতা-কর্মীদের উপর হামলা চালায়। ফলে তাদের পথসভা প- হয়ে যায়। এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মাহমুদুল হক সানু। এব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

সম্মেলনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ জেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme