সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • আপডেট : বুধবার, ১৯ মে, ২০২১
  • ১০০০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ঠিকাদারসহ দু’জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (১৯ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার রামপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে ঠিকাদার খন্দকার আফজাল হোসেন (৩৮)। নিহত অপর জনসহ আহত চারজনের নাম-পরিচয় জানা যায়নি।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, সদর উপজেলার করটিয়া থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা টাঙ্গাইল শহরে যাওয়ার পথে আশিকপুর বাইপাস মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়া পথে আরও একজনের মৃত্যু হয়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme