সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধ দ্বিখন্ডিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৪৩২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫৫) বৃদ্ধের দ্বিখন্ডিত লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

১৪ অক্টোবর বৃহঃস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ধলাটেঙ্গর এলাকায় সিল্ক সিটি আন্তঃনগর ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। সিল্ক সিটি আন্তঃনগর ট্রেনটি রাজশাহী থেকে ছেড়ে ঢাকার দিকে যাচ্ছিলো।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ৩০৩/২-৩ রেলওয়ে কিলোমিটারে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় ট্রেনটিতে কাটা পড়ে বুকের নিচ থেকে দেহটি দুই খন্ড হয়ে যায়। নিহত বৃদ্ধের চুল-দাঁড়ি সব পাকা, পরনে ছিলো শুধু লুঙ্গি।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সবুর জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন মাস্টার আঃ মান্নানের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় সনাক্তে ডিএনএ প্রোফাইল বের করার চেষ্টা করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme