সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অবৈধ পার্কিং বন্ধে অভিযান

  • আপডেট : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৪৩৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে দুই পাশের সার্ভিস লেনের উপর অবৈধ ট্রাক পার্কিং বন্ধে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াছির আরাফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় এলেঙ্গা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি হান্নান সিকদার, সাধারণ সম্পাদক মতিসহ এলেঙ্গা হাইওয়ে ও জেলা ট্রাফিক পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় দুই পাশের সার্ভিস লেনে কাভার্ডভ্যান, ট্রাক, পিকআপভ্যান পার্কিং করে আসছিল অবৈধ দখলদাররা। এতে মহাসড়কে মাঝে মধ্যেই যানজট লেগে থাকে। যানজট নিরসনে অবৈধ পার্কিং বন্ধে এ অভিযান চালানো হয়।

এ সময় একটি ট্রাককে রেকার করা হয় এবং এলেঙ্গা ট্রাক শ্রমিক নেতৃবৃন্দকে সতর্ক করে দেয়া হয় যেন মহাসড়কের উপরে কোন ট্রাক না রাখা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme