সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে শুরু হলো নিরাপদ সবজীর হাট

  • আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৩৯৩ বার দেখা হয়েছে।

হাফিজুর রহমান: টাঙ্গাইলের ধনবাড়ীর যদুনাথপুরের পাতলাচড়া গ্রামে নিরাপদ সবজীর হাট শুরু হয়েছে। স্থানীয় ভাবে কৃষকসহ জনসাধারণ কে সচেতনে কাজ করা প্রযন্ত এর আয়োজনে শুক্রবার বিকেলে এ হাটের কার্যক্রম শুরু করা হয়।

হাটের ক্রেতা বিক্রেতার ক্রয়-বিক্রয় শেষে সন্ধ্যা থেকে রাত ১০ টা পর্যন্ত চলে প্রাচীন ঐহিত্যবাহী ধুয়া(জারি-সারি)গান। গানের মাধ্যমে বাল্য বিবাহ-মাদকসহ বিভিন্ন ধরণের জন সচেতনতামূলক বার্তা তুলে ধরেন গায়করা। এসময় এলাকার বিভিন্ন বয়সী নারী পুরুষ অংশ নিয় এ গান উপভোগ করেন। হাটে বাজার করতে আসা ক্রেতারা জানান, আমরা আগে তো বিষযুক্ত ও বিষমুক্ত সবজী কোনটা সঠিক ভাবে নির্ণয় কওে কিনতে পারতাম না। তবে এখন থেকে আমরা এই এলাকাবাসী সবাই নিরাপদ বিষমুক্ত সবজী সহজেই কিনতে পারব। এতে করে যেমন কৃষক সঠিক মূল্য পাবে তেমনি আমরা বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পাবো।

প্রযতœ এর সমন্বয়ক ইকবাল হোসেন জুপিটার এই প্রতিবেদক কে জানান, বর্তমান বাজারে প্রায় সকল ধরণের সবজী আবাদে বিভিন্ন ধরণের কীটনাষক প্রয়োগ করা হয়। এতে করে অধিকাংশ মানুষ আমরা নানা রোগে আক্রান্ত হচ্ছি। তাই এই সকল কথা ভেবে আমি নিজ উদ্যেগে এলাকার কৃষকদের সাথে কথা বলে এই নিরাপদ সবজীর হাট বসিয়েছি। তবে যদি বাজারে কোন কৃষকের পণ্য বিক্রি না হয় । সেই অবশিষ্ট পণ্য আমার প্রযতœ নিরাপদ খাদ্য বিপনন কেন্দ্রের পক্ষ থেকে ক্রয় করা হবে। এখন সকলের সহযোগীতায় এই নিরাপদ সবজীর হাট টি প্রসারিত করার লক্ষ্যে প্রাচীন ঐহিত্যবাহী ধুয়া(জারি-সারি)গানের আয়োজন করেছি। শুধু তাই নয় যুব সমাজ কে নেশা থেকে দূরে রাখতে এই বিনোদনের ব্যবস্থ্যা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme