সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নতুন প্রজন্মকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে হবে: এমপি শুভ

  • আপডেট : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,মির্জাপুর: টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ বলেছেন,‘‘ নতুন প্রজন্মকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে হবে। বই পড়ার মধ্য দিয়ে মানুষ শুদ্ধ ও সংগ্রামী হয়ে উঠে। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে দুইদিন ব্যাপি অমর একুশে বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের আয়োজনে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, অধ্যাপক দুর্লভ বিশ্বাস, মোশারফ হোসেন মনি প্রমুখ। এসময় প্রধান অতিথি অন্য অতিথিদের নিয়ে মেলার স্টল পরিদর্শন করেন। পরে শিল্পকলা একাডেমির ক্ষুদে শিল্পিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলায় ৭টি বইয়ের স্টল এবং ৩টি খাবার স্টল রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme