সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে নারী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ

  • আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৫৮৩ বার দেখা হয়েছে।
dav

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : “বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে নারী নির্যাতন ও ধর্ষনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে বিট পুলিশের নারী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে এক যোগে নাগরপুর থানার আয়োজনে উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলার ৪ নং বিট পুলিশের উদ্যোগে উপজেলা সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত নারী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ বলেন, দেশের সামাজিক শৃঙ্খলা, জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে পুলিশ। দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে পুলিশ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান একে এম কামরুজ্জামান মনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ মো.আনিসুর রহমান,

উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো.উজ্জ্বল হোসেন মোল্লা, বাজার বনিক সমিতির আহবায়ক মো.হাবিবুর রহমান লিটন সহ জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme