সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে অর্ধশত পুলিশ করোনায় আক্রান্ত

  • আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৬৮২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে গত ২৪ ঘন্টায় পুলিশের এক এসআইসহ এ পর্যন্ত সর্বমোট ৫৪ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের এক অতিরিক্ত পুলিশ সুপার ও এক পরিদর্শকসহ ৫০ জন এবং মির্জাপুর থানা পুলিশের এক এসআইসহ ৪ পুলিশ সদস্য রয়েছেন।

মির্জাপুরে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই প্রায় প্রতিদিনই পুলিশের কোন না কোন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। মির্জাপুর থানা পুলিশ ঝুঁকির মধ্যে থেকেও করোনায় সংক্রমণ থেকে অনেকটা সুরক্ষিত থাকলেও উপজেলার মহেড়া পুলিশ সেন্টারে রয়েছে তার উল্টো চিত্র।

সেখানে এ পর্যন্ত অতিরিক্ত এক পুলিশ সুপার ও পরিদর্শকসহ ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের স্টাফ ৩০ জন এবং প্রশিক্ষার্থী ২০ পুলিশ সদস্য।

এদের মধ্যে আক্রান্ত ৩০ জন স্টাফের মধ্যে সুস্থ্য হয়েছেন ১০ জন এবং প্রশিক্ষনার্থী ২০ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ১৮ জন।

মহেড়া পুলিশ সেন্টারে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল হাসান জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের জন্য নির্বাচিত প্রশিক্ষনার্থী ৩৫২ জন পুলিশ সদস্যের মধ্যে ঢাকায় করোনা আক্রান্ত হয় ৩৭ জন। বাকিরা মহেড়ায় প্রশিক্ষনে আসলে তাদের সংস্পর্শে আসা ট্রেনিং সেন্টারের এমআই অঞ্জন নামের এক পুলিশ সদস্য সর্ব প্রথম করোনায় আক্রান্ত হন।

তারপর থেকে একেক করে করোনায় আক্রান্তে সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এদিকে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান জানান থানা পুলিশের চারজন সদস্য করোনা আক্রান্ত হয়েছিল। তাদের মধ্যে সবাই সুস্থ্য হয়েছেন বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme