সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে ঋণগ্রস্থ ব্যক্তির ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা

  • আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৫২৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে নিরুপম রাহা (৪০) নামে ঋণগ্রস্থ এক ব্যক্তি ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় এই ঘটনা ঘটে। নিরুপম রাহা উপজেলার বহুরিয়া ইউনিয়নের কোর্টবহুরিয়া গ্রামের নিমাই রাহার ছেলে। জানা গেছে, এক কন্যা সন্তানের জনক নিরুপম রাহা আর্থিক অনটনে ঋণগ্রস্থ হলে মাদকাসক্ত হয়ে পড়েন। নিলফামারী জেলার চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি একপ্রেস ট্রেন দুপুর সোয়া দুইটার দিকে ওই স্থানে পৌছালে নিরুপম রাহা ট্রেনের নিচে ঝাপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিরুপম রাহার চাচাতো ভাই উপজেলার উয়ার্শী ইউনিয়ন পরিষদের সচিব সুজন কুমার, আর্থিক অনটনে ঋন গ্রস্থ হয়ে মাদকাসক্ত হওয়ার কথা জানিয়ে বলেন, তিনিও কয়েক হাজার টাকা হাওলাদ দিয়েছিলেন। মির্জাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান ট্রেনেকাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme