সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে বীর মুক্তিযোদ্ধা দুর্লভ বিশ্বাস স্মরণে শোকসভা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৫৪৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,মির্জাপুর: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার প্রেসক্লাব এর সাবেক সভাপতি সমকাল পত্রিকার মির্জাপুর প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ বিশ্বাস এর মৃত্যুতে শোকসভা হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব মির্জাপুর মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংসদ সদস্য খান আহমেদ শুভ। এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রেজাউল করিম, সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, সাবেক মেয়র অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন বাবর, বীরমুক্তিযোদ্ধা শাজাহান সাজু, আম্বার আলী খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাহিদুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবুল কাশেম খান, প্রেসক্লাব মির্জাপুর এর সাবেক সভাপতি কিসমত খোন্দকার, নিরঞ্জন পাল, সাবেক সাধারণ সম্পাদক শাহ বজলুর রশিদ বিজু প্রমুখ। শোক সভায় প্রয়াত সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা দুর্লভ বিশ্বাসের দুই কন্যা দিপা বিশ্বাস, মুক্তি বিশ্বাস উপস্থিত ছিলেন। উল্লেখ্য দুর্লভ বিশ্বাস গত ৫ মার্চ রাতে অসুস্থ হয়ে পড়লে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি পরলোকগমন করেন।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme