সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুর থানার ওসি সহ তিনজন শ্রেষ্ঠ অফিসার

  • আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৮৪ বার দেখা হয়েছে।

মির্জা সাইদুল ইসলাম?(সাঈদ) : টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত মাসিক কর্ম মূল্যায়ন সভায়, জেলার ১২টি থানার মধ্যে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন, এসআই বিজয় দেবনাথ, এসআই মনিরুজ্জামান কে শ্রেষ্ঠ অফিসার নিবার্চিত করা হয়েছে।

পুলিশ সুপার সঞ্জিত কুমার বিপিএম- টাংগাইল জেলার ১২ টি থানার সকল অফিসারদের কর্ম যাচাই বাছাই শেষে, সখিপুর থানার ওসি মো.আমির হোসেনকে শ্রেষ্ঠ ওসি, সখিপুর থানার এসআই বিজয় দেবনাথকে শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা ও এসআই মনিরুজ্জামানকে শ্রেষ্ঠ উদ্বারকারী কর্মকর্তা নিবার্চিত করেণ এবং শ্রেষ্ঠ অফিসার দের হাতে তিনি পুরস্কার তুলে দেন।

সখিপুর থানার ওসি মো.আমির হোসেন জানান, এই সাফল্য আমার একার জন্য নয়, আজকের এই অর্জন সখিপুর থানার সকল অফিসার দের অক্লান্ত পরিশ্রম ঐকান্তিক  প্রচেষ্টার ফসল। আমি আমার পক্ষ থেকে সখিপুর থানার সকল অফিসার সহ কর্ম সংশ্লিষ্ট সকল স্টাফ কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

কারণ সবার নিরলস পরিশ্রমের বিনিময়েই টাঙ্গাইল জেলার ১২টি থানার মধ্যে সখিপুর থানার এই শ্রেষ্ঠত্ব অর্জন।  

এর ধারাবাহিকতা যেন ভবিষ্যতেও ধরে রাখা যায়, তার জন্য সকল অফিসার কে আরও আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান তিনি।

লক্ষনীয়, ওসি মোঃ আমির হোসেন সহ সখিপুর থানার তিনজন কর্মকর্তা জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে  নিবার্চিত হওয়ায়, সখিপুর থানায় বর্তমানে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme