সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে একমাত্র সন্তানের সামনে পিতা-মাতার লাশ

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৬৩৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে একমাত্র সন্তানের সামনে পিতা-মাতার লাশ। অসহায় সন্তানকে রেখে দু’জনই পরোপারে চলে গেলেন।

ঢাকার একটি হাসপাতালে মারা যাওয়া স্বামীর লাশ  নিয়ে অ্যাম্বুলেন্সযোগে বাড়ি ফেরার পথেই  মারা গেলেন স্ত্রী। বুধবার (২১ অক্টোবর) রাত আটটার দিকে ঢাকা-সখীপুর সড়কের উপজেলার তক্তারচালা এলাকায় পৌঁছালে স্ত্রী পেয়ারা বেগম (৪০) মারা যান।

মারা যাওয়া ওই দম্পতির বাড়ি উপজেলার দাড়িয়াপুর গ্রামের মাজারপাড় এলাকায়। তাঁদের এক মেয়ে  সন্তান রয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের  মেডিকেল অফিসার ফরিদ হোসেন জানান, গত তিনদিন আগে উপজেলার দাড়িয়াপুর গ্রামের নেওয়াজ মিয়া (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

সেখানে চিকিৎসাধীন থাকার পর বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে নেওয়াজ মিয়া মারা যান। বুধবার রাতে  স্ত্রী পেয়ারা বেগম ওই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে স্বামীর লাশ নিয়ে তক্তারচালা বাজার এলাকায় পৌঁছলে তিনি  অচেতন হয়ে পড়েন।

পরে সঙ্গে থাকা স্বজনরা রাত আটটার দিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পেয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।

দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম শামীম এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অসুস্থ হয়ে একজন হাসপাতালে গেলেও  স্বামী-স্ত্রী দুজনেই বাড়ি ফিরলেন লাশ হয়ে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme