সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

১১ তম গ্রেডের দাবিতে সখীপুর ও ভূঞাপুরে শিক্ষকদের মানববন্ধন

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯
  • ৯১৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : প্রধান শিক্ষকদের ১০ম এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করার দাবিতে সখীপুর ও ভূঞাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের পৃথক ভাবে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সখীপুর প্রেসক্লাবের সামনে ও ভূঞাপুর উপজেলা পরিষদ গেটের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সখীপুর সরকারি শিক্ষক সমিতির সভাপতি হাজী নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, শিক্ষক আনোয়ার হোসেন দুলাল, আনোয়ার কবির, নাছিমা আক্তার।

ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুরে উপজেলায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজিজুর রহমান, শাহ-আলম সরকার, হযরত আলী, নাসরিন সুলতানা, মো. শাহ-আলম খান, শরিফুল ইসলাম, তাপসী বসাক, জহুরা খাতুন পলি,  আব্দুল খালেক, রাসেল পারভেজ ।

মানববন্ধনে বক্তব্য শেষে উপজেলা পরিষদ চত্বরে তারা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন- সরকারের নির্বাচনি ইশতেহার দ্রুত সময়ে বাস্তবায়ন করতে  হবে এবং ১১ তম গ্রেটসহ সহকারি শিক্ষকদেন বেতন বৈষম্য নিরসন করতে হবে।

দাবি মোদের একটাই, সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেট চাই-এই স্লোগান কে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রধান শিক্ষকদের পরের ধাপে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ ও বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন।

এ সময় উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা অংশ গ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme