সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে ভূয়া স্বাক্ষরে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন

  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯
  • ৭৯৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে ভাই-বোনের স্বাক্ষর জাল করে প্রয়াত মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর উপজেলা সমাজ সেবা কার্যালয় থেকে মুক্তিযোদ্ধার ভাতা প্রদান স্থগিত করা হয়েছে।

উপজেলা সমাজ সেবা কার্যালয় সূত্র মতে, উপজেলার মহেড়া ইউনিয়নের ছাওয়ালী গ্রামের মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম ২০০৬ সালের ২০ ফেব্রুয়ারি মারা যান। যার মুক্তিবার্তা নম্বর ৩১০০১০৬৮৩, গেজেট নম্বর ম-৭৫৭১।

মৃত্যুর পর তাঁর স্ত্রী মোছা. রওশন আরা বেগম ভাতা তুলতে থাকেন। কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লে ছেলেরা বিভিন্ন স্থানে কর্মব্যস্ত থাকায় তাঁর বড় মেয়ে (বৈমাত্রেয়) মাকরুমা বেগমকে তাঁর পক্ষে টাকা তোলার জন্য মনোনীত করেন।

২০১৩ সালের ২২ জুন রওশন আর বেগম মারা গেলে ভাতা প্রদান বন্ধ হয়। পরে সরকার পোষ্যদের জন্য মুক্তিযোদ্ধা ভাতা প্রদানের ব্যবস্থা করলে মাকরুমা বেগম তাঁর বৈমাত্রেয় ভাই দেওয়ান লালন আহমেদ, দেওয়ান একরামুল ইসলাম ও ছলেমন নেছার স্বাক্ষর জাল করে নিজের নামে নমিনি তৈরি করে চারজনের অংশের ভাতা একাই তোলা শুরু করেন।

এদিকে গত বছর নভেম্বর মাসে বিষয়টি টের পান মাকরুমার ওই ভাই-বোনেরা।

পরে তাঁরা তিনজন বিষয়টি সুরাহার জন্য মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ লিখিত আবেদন করেন।

একই সঙ্গে সোনালী ব্যাংকের মির্জাপুর শাখায় খোঁজ নিয়ে তাঁরা জানতে পারেন মাকরুমা তাঁদের বাবার মুক্তিযোদ্ধা ভাতা প্রাপ্র্যতার ব্যাংক হিসাব থেকে ২ লাখ টাকা ঋণও গ্রহণ করেছেন।

দেওয়ান একরামুল ইসলাম জানান, তাঁদের স্বাক্ষর জাল করে টাকা তোলার বিষয়টি টের পেয়ে তাঁরা সমাজ সেবা কার্যালয়ে যান। সেখানে গিয়ে যে কাগজে তাঁদের স্বাক্ষর রয়েছে তা দেখে নিশ্চিত হন যে তাঁদের স্বাক্ষর জাল করে টাকা তোলা হয়েছে।

এছাড়া ব্যাংক থেকে ঋণ নেয়ার বিষয়টিও তাঁরা জানেন না। তিনি তাঁর বৈমাত্রেয় বড় বোনের জালিয়াতি দেখে হতবাক হয়েছেন বলে উল্লেখ করেন।

মাকুরুমা বেগম জানান, তিনি ভাইদের সম্মতিতেই নমিনি হিসেবে ভাতা তুলছেন। বিভিন্ন সময় ভাই-বোনদের তিনি টাকাও দিয়েছেন।

ব্যাংক থেকে ঋণ নেয়ার বিষয়টিও তাঁর ভাই-বোনেরা জানেন বলে দাবি করেন।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ খাইরুল ইসলাম জানান, মাকরুমার বিরুদ্ধে জালিয়াতির বিষয়ে অভিযোগ পাওয়ার পর ভাতা প্রদান স্থগিত করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে আগামী সপ্তাহে সভা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme