সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে আ’লীগ ও জেলা প্রশাসকের খাদ্য বিতরন

  • আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৬৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে সামাজিক দুরত্ব বজায় রেখে জেলা প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সদরের তিন হাজার কর্মহীন মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছেন।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে খাদ্য বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।

অপরদিকে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম জেলা সদর বধ্যভুমি চত্বরে ১৫০ জন কর্মহীন সেলুন শ্রমিকের মাঝে খাদ্য বিতরণ করেন । এসময় টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বাহারুল ইসলাম তালুকদার মিন্টুর ব্যবস্থাপনায় পৌর এলাকার ৬টি পয়েন্টে তিন হাজার কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা দেয়া হয়।

এসময় জেলা আওয়ামীলীগের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme