সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরের মুক্তিযোদ্ধা নুরু মিয়ার ইন্তেকাল

  • আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২০
  • ৬৪৮ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরের কুখ্যাত রাজাকার মাওলানা ওয়াদুদ হত্যার অন্যতম নায়ক উপজেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরু মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রোববার (০৫ এপ্রিল) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মুক্তিযোদ্ধা নুরু মিয়া উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামের মরহুম আমজাদ হোসেনে ছেলে এবং উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. সোহেল রানার পিতা।মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, তিন ছেলে ও দুই কন্যা নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (০৬ এপ্রিল) সকাল ১১টায় মির্জাপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে পোষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।

জানাজায় অংশ নেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজ লিমিটেডের সভাপতি খান আহমেদ শুভ ও মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞাসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিগণ। পরে মির্জাপুর পৌর কবরাস্থানে তাকে দাফন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme