সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে পানি নিষ্কাশনের ব্যাবস্হা না থাকায় রাস্তা ভেঙ্গে যাচ্ছে

  • আপডেট : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৬৯১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর : মধুপুরের আলোকদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাইজবাড়ী চৌরাস্তা মোড় এলাকায় পানি নিষ্কাশনের ব্যাবস্হা না থাকায় ভেঙ্গে যাচ্ছে পাঁকা রাস্তা ফলে চরম ভোগান্তিতে পরেছে এলাকাবাসী।

রোববার সরেজমিনে গিয়ে জানা যায়, ওই স্হানে পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট ছিল কিন্তু বর্তমানে স্হানীয় একটি মহল  মাটি চাপা দিয়ে কালভার্টটি বন্ধ করায় চলাচলের রাস্তার উপড় দিয়ে নিষ্কাশন হচ্রেছে।

যার কারনে রাস্তা ভেঙ্গে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনসাধারণ সহ যানবাহনের চলাচলে বিঘ্ন ঘটছে।  এমনকি এ পানি রাস্তার পাশের দোকান সহ এলাকার প্রায় ২০টি বাড়ীতেও পানি প্রবেশ করছে।

চরম ভোগান্তিতে পরেছে এলাকাবাসী। বৃষ্টি হলে হাটু পানি পেরিয়ে যাতায়াত করছে এলাকার লোক জন।

স্হানীয় ইউপি সদস্য মো: ছিদ্দিকুর রহমান জানান, যারা কালভার্টটি বন্ধ করে রেখেছে তাদের সাথে কথা বলেছি কিন্তু কোন কাজ হচ্ছে না।যে কারণে পাকা রাস্তাসহ স্হানীয় দোকানদারদের ক্ষতি হচ্ছে। এলাকাবাসী এ দুর্ভোগ নিরশনে উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme