সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে আইনশৃঙ্খলা প্রতিরোধে মসজিদে ওসির প্রচারণা

  • আপডেট : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৫৮০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : থানা এলাকায় করোনা ভাইরাস, আইন শৃঙ্খলারক্ষা ও সামাজিক অবক্ষয়রোধে ওসি মোল্লা আজিজুর রহমান মসজিদ ভিত্তিক প্রচার-প্রচারণা চালিয়েছেন।

শুক্রবার (৩০ জুলাই) উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরী পাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজের সময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে ওসি বলেন, করোনার প্রকোপ মোকাবেলায় উন্নত দেশগুলো উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে পরিত্রাণ পেতে তাদের মতো করেই ব্যবস্থা গ্রহনের প্রচেষ্টা চালাচ্ছেন।

সবাই সচেতন না হলে করোনার থাবার শোচনীয় পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে যাবে। বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার কোন বিকল্প নেই। বিশেষ প্রয়োজনে ঘরের বাইরে মাস্ক পরিধান, হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার, ঘন ঘন হাত ধোয়া এবং গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেন। উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে প্রচারণার ধারাবাহিক অংশ হিসাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ওসি মোল্লা আজিজুর রহমান।

এছাড়া করোনা আক্রান্ত প্রতিবেশীদের প্রতি সহনশীল আচরন এবং সার্বিক সহযোগিতা করার আহবান জানান।

তিনি আরো বলেন, বর্তমান সামাজিক অবক্ষয়, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিয়ে, কিশোর-কিশোরীদের মোবাইল ব্যবহারে সর্তক হতে হবে।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, করোনায় সরকারি নির্দেশনা বাস্তবায়নের সচেতনতা বাড়াতে আজ পবিত্র জুম্মার নামাজের খুতবার পূর্বে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরী পাড়া বাজার কেন্দ্রীয় মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য প্রদান করা হয়।

স্বাস্থ্যবিধি মানা, বাজারে চায়ের স্টলে যত্রতত্র আড্ডা না দেওয়া, যতসম্ভব নিজ বাড়িতে অবস্থান করা। যতটুকু সম্ভব পুষ্টিকর খাবার গ্রহণ করা ও সর্বোপরি নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme