কালিহাতী পৌর এলাকায় মশক নিধন কার্যক্রম শুরু

  • আপডেট : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৫৮২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : মশক নিধন ও এডিস মশার বংশ বিস্তার রোধে টাঙ্গাইলের কালিহাতী পৌর এলাকায় ফগার মেশিনের মাধ্যমে ঔষধ স্প্রে কার্যক্রম শুরু করেছে কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার।

সোমবার (২ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব শহীদুজ্জামান আকন্দ প্রমুখ।

কালিহাতী পৌর মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার বলেন, পৌর এলাকায় মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। এডিস মশার বংশ বিস্তার রোধে ফগার মেশিনের মাধ্যমে কালিহাতী পৌরসভার বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভা ধ্বংসকারী ঔষধ প্রয়োগ করা হচ্ছে।

তিনি আরও বলেন, মশক নিধনে সবচেয়ে বেশি প্রয়োজন নাগরিক সচেতনতা। নিজ উদ্যোগে বাসা-বাড়িতে মশক প্রজনন ও উৎপত্তিস্থল বিনাশ করতে হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme