কালিহাতীতে শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৭২০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, কালিহাতী সার্কেল এএসপি শরিফুল হক, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান, কালিহাতী পৌর মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী আশরাফ হুমায়ূন বাঙ্গাল ও মিজানুর রহমান মজনু, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদারসহ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme