সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষণা

  • আপডেট : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৬৪৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদের মেয়াদ পূর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি শাহ আলমের সভাপতিত্বে কার্যকরী পরিষদের এক সভা শেষে তিনি এ কমিটির বিলুপ্তি ঘোষণা করেন। সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক দাশ পবিত্র। সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কার্যকরী সদস্য রঞ্জন কৃষ্ণ পন্ডিতকে প্রধান করে কামরুল হাসান মিয়া ও আতোয়ার রহমানকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ঠ এডহক কমিটি গঠন করা হয়েছে। গঠনতন্ত্র মোতাবেক অতি দ্রুত এরা নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

সভায় উপস্থিত ছিলেন বিলুপ্ত কমিটির সহ-সভাপতি মীর আনোয়ার হোসেন, তারেক আহমেদ, যুগ্ম-সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ মেহেদী হাসান চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনিছুর রহমান শেলী, ক্রীড়া সম্পাদক সুমন চন্দ্র ঘোষ, দপ্তর সম্পাদক মনির হোসেন, কার্যকরী সদস্য রঞ্জন কৃষ্ণ পন্ডিত, কামরুল হাসান মিয়া ও কামরুল হাসান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme