সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৫২৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্ষায়) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১নভেম্বর) দুপুরে মধুপুর শোলাকুড়ি ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় নারীদের দৈনন্দিন সমস্যা সমাধানের জন্য তথ্য আপার উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন।

প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম খান।

বিশেষ অতিথি ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা উৎপল চন্দ্র সরকার, সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ারুল হক, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ চান মিয়া, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফরহাদ আলী সহ অত্র ইউনিয়নের বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত নারীরা।

মহিলাদের দৈনন্দিন সমস্যা সমাধানে তথ্য আপা তার বক্তব্যে বিভিন্ন সেবা সমূহ তুলে ধরেন। সেবা গুলো হলো ১.তথ্য প্রযুক্তি সেবা ২. চাকরির আবেদনপত্র পূরণ ৩.ভর্তি পরীক্ষা ফরম পূরণ ৪.আইনী সহায়তার পরামর্শ প্রদান ৫. বিভিন্ন পরীক্ষার ফলাফল ৬.মহিলাদের ডায়াবেটিকস পরীক্ষা সহ রক্তচাপ পরিক্ষা,তাপমাত্রা, ওজন মাপার ব্যবস্থা করে থাকেন। এছাড়াও গ্রামীন নারীদের উৎপাদিত ও সংগৃহীত পন্য বিক্রয়ের জন্য লাল সবুজ ডটকম নামক মার্কেটপ্লেস পরিচালনা করে থাকেন। উপরোক্ত সকল সেবাই তথ্যকেন্দ্র থেকে বিনামূল্যে ডোর টু ডোর উঠান বৈঠকের মাধ্যমে প্রদান করে থাকেন।

অতিথিদের বক্তব্যে বাল্যবিবাহ প্রতিরোধে মায়ের ভুমিকার অপরিহার্য এবং মাদক তাদের স্বামী ও সন্তানকে যাতে গ্রাস করতে না পারে সেই লক্ষ্যে নারীদের সচেতন থাকার উপদেশ প্রদান করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme