সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে আনারসের নতুন জাত এমডি-২ বাগান পরিদর্শন

  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৫০৯ বার দেখা হয়েছে।

মোঃ আঃ হামিদ, মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে ফিলিপাইন থেকে আমদানীকৃত আনারসের নতুন জাত এমডি-২ ও কাজুবাদাম, ড্রাগন ফল বাগান প্রভৃতি উচ্চমূল্যের ফসল পরিদর্শন করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার ৪ জুন বিকেল উপজেলার মহিষমারা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ীর মহাপরিচালক কৃষিবিদ মোঃ বেনজীর আলম।

এসময় উপস্থিত ছিলেন বছরব্যাপী ফল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মেহেদী মাসুদ, কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন প্রকল্প পরিচালক মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ আহসানুল বাসার, জেলা অতিরিক্ত উপ-পরিচালক মো. নুরুল ইসলাম, জেলা অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল, কৃষিসম্প্রসারণ কর্মকর্তা শাকুরা নাম্নীসহ উপজেলার সকল ব্লক সুপার ভাইজারগন।

এবছর গবেষণা মূলক ভাবে মধুপুরে ১০৯ জন কৃষকের মাঝে প্রতিজনকে এক বিঘা পরিমান জমিতে চারা রোপনের জন্য ফিলিপাইন থেকে আমদানীকৃত আনারসের নতুন জাত এমডি-২ জাতের চারা বিতরণ করা হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme