সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

  • আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৫২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: “থাকবো ভালো রাখবো ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয় গড়বো বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।

১৮ ডিসেম্বর রবিবার উপজেলা প্রশাসন, কারিতাস ময়মনসিংহ অঞ্চল ও ব্র্যাক যৌথভাবে এ দিবসের আয়োজন করে।

সকালে উপজেলা চত্ত্বর হতে একটি র‌্যালি বের হয়ে স্মৃতি রোড় প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে এসে শেষ হয়। মধুপুর উপজেলা সমাজসেবা অফিসার ইসমাইল হোসেন ও মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান র‌্যালির উদ্ভোধন করেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে ব্র্যাকের অনুপ্রেরণা-২ অভিবাসী ফোরামের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, অভিবাসীর ফোরামের সদস্য আব্দুল মজিদ, পাঁচ পটল ডিগ্রি কলেজের প্রভাষক লিয়াকত হোসেন জনী প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের অনুপ্রেরণা-২ এর মাঠ কর্মকর্তা সাইফুল ইসলাম। এ সময় ব্র্যাক ও কারিতাসের অভিবাসী ফোরামের সদস্য, বিদেশী ফেরত অভিবাসীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme