সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

স্মার্ট বাংলাদেশ গড়তে উন্নয়ন কাজের কোন বিকল্প নেই -কৃষিমন্ত্রী

  • আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৪১৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বর্তমান সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ডের সুষ্ঠ বাস্তাবায়নে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সচেষ্ট থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে এসব উন্নয়ন কাজের কোন বিকল্প নেই।

কৃষি মন্ত্রী আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা হলরুমে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ড বিষয়ে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

কৃষি মন্ত্রী আরো বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি ও বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন কর্মকান্ড বানচাল করতে এবং দেশের আইনশৃংখলা পরিস্থিতির অবনতি করতে তৎপর রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় তাদের অপতৎপরতা রুখতে হবে। এজন্য মুক্তিযুদ্ধের সপক্ষের সবাইকে সজাগ থাকতে হবে।

মধুপুর উপজেলা নির্বার্হী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme