সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৬৯১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রনে এনসিডি কর্নারের কার্যক্রম তুলে ধরা ও সকল প্রাপ্ত বয়সীদেও কমিউনিটি ক্লিনিক থেকে রক্তচাপ পরিমাপ করা, উচ্চ রক্তচাপের রোগীদেও বিনামূল্যে এনসিডি কর্নার থেকে ঔষধ সরবরাহসহ কম্যুনিটি পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধিও লক্ষ্যে সিএইচসিপি ও কম্যুনিটি গ্রুপের প্রতিনিধিদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নন-কম্যুনিকেবল ডিজিজকন্ট্রল প্রোগ্রাম- এনসিডিসি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ আব্দুস সোবহানের সভাপতিত্বে ও ফিল্ড মনিটরিং এসিস্ট্যান্ট ফারজানা খাতুনের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন- উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রম বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার ডা: শামীম জুবায়ের, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডা: খন্দকার এহসানুল আমিন ও সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা: আল আমিন সরকারসহ কমিউনিটি ক্লিনিকের সিজি গ্রুপের সভাপতি ও সিএইচসিপিবৃন্দ।

বক্তারা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রনের সরকারের এই কার্যক্রমকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে স্থানীয় সরকার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, মসজিদেও ইমামসহ স্কুল-কলেজের শিক্ষকদেও ভূমিকার উপর জোড় দেয়া হয়

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme