সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমানের যোগদানের প্রথম মাসেই পুরস্কার অর্জন

  • আপডেট : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৬৭৬ বার দেখা হয়েছে।
ওসি মোল্লা আজিজুর রহমান
আ: হামিদ ,মধুপুর : টাঙ্গাইলের মধুপুর থানায় নবযোগদানকৃত থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান কর্মস্থলে যোগদানের এক মাসের মধ্যে মধুপুরবাসীর কাছে “মানবতার ফেরিওয়ালা” হিসেবে অন্তরে জায়গা করে নিয়েছেন। যিনি প্রতিনিয়ত মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গীর্জা, নানাবিধ সংগঠন, হাটবাজার এবং  বিভিন্ন ইউনিয়ন পরিষদে গিয়ে আইন শৃঙ্খলা বিষয়ে সুপরামর্শ দিয়ে যাচ্ছেন।
তার আগমনে মধুপুরবাসী আজ আনন্দিত। তিনি মধুপুর থানায় যোগদানের প্রথম মাসেই সর্বাধিক ওয়ারেন্ট তামিল এর লক্ষমাত্রা পূরণ করে টাঙ্গাইল পুলিশ সুপারের কাছ থেকে পুরস্কার অর্জনের মাধ্যমে তিনি আবারও প্রমান করলেন মধুপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই মানবতার ফেরিওয়ালার বিকল্প নেই। তিনি বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, এই অর্জন পুরো মধুপুরবাসীর এবং আমার প্রিয় সহকর্মীদের। আমার এ পুরস্কার সকল সহকর্মীদের প্রতি উৎসর্গ করলাম।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme