সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

টাঙ্গাইলের মধুপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৪৮৯ বার দেখা হয়েছে।
মধুপুরে গৃহবধূর
আঃ হামিদ, মধুপুর : টাঙ্গাইলের মধুপুরে ফাতেমা বেগম (১৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে মির্জাবাড়ী ইউনিয়নের দড়িহাসিল গ্রামের একটি কলা বাগান থেকে তার লাশ উদ্ধার করে মধুপুর থানা পুলিশ।
ফাতেমা বেগম মির্জাবড়ী ইউনিয়নের দড়িহাসিল গ্রামের শাহ আলমের মেয়ে এবং হাজীপুর গ্রামের তোতা মিয়ার ছেলে আনাম আলীর স্ত্রী।
জানা যায়, পারিবারিক সম্মতির ভিত্তিতে এক বছর আগে আনাম আলীর সাথে ফাতেমার বিয়ে হয়। গতকাল সোমবার রাতে তারা দুই জনেই মির্জাবাড়ী ঘোষপল্লী এলাকার পূজামন্ডপ দেখতে যান। সকাল আটটার দিকে তপু ঘোষের কফি ক্ষেতে কর্মরত শ্রমিকের পাশ্ববর্তী ইবরাহিমের কলাবাগানে মহিলার লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে ডেকে আনেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
উপপরিদর্শক নুরুল আমিন জানান,  লাশের গলায় উড়না পেচানো ছিল। পেচানো উড়না শক্তকরে বাধা ছিলো। ফাতেমার মৃত্যু রহস্য ময়নাতদন্তের পর বলা যাবে। তবে বিষয়টি তদন্ত চলমান রয়েছে। সহকারি পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, ফাতেমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme