সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

  • আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে।

পুরুষোত্তম ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে, বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে  নাগরপুর কেন্দ্রীয় কালি বাড়ি থেকে  এক বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রাটি সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কালীবাড়ী গিয়ে  শেষ হয়।পরে কেন্দ্রীয় কালীবাড়ীতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

  কেন্দ্রীয় কালিবাড়ীর সভাপতি শ্রী রমেন্দ্র নারায়ণ শীল এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, নাগরপুর থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা,শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা,  যুবদলের (ভারপ্রাপ্ত) সদস্য সচিব মো.নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির, ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহমুদ রাসেল, সদস্য সচিব মো.শহিদুল ইসলাম মনির প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় কালিবাড়ীর সাধারণ সম্পাদক রামেন্দ্র সুন্দর বোস। এসময় আলোচনা সভা ও

শোভাযাত্রায় শত শত সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

 আলোচনা সভা  শেষে গীতা পাঠ প্রতিযোগিতা,ভক্তিমূলক গান,পূজা অর্চণা, উপবাসসহ নানা কর্মসুচীর আয়োজন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme