সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

অভিনব কায়দায় বালিশের ভিতর হেরোইন পাচারকালে তিন জনকে আটক করেছে টাঙ্গাইল র‌্যাব

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৪৭৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বালিশের ভিতরে অভিনব কায়দায় বিপুল পরিমান হেরোইন পাচারকালে তিন জনকে আটক করেছে টাঙ্গাইল র‌্যাব ১৪।

২৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১৪ সিপিসি ৩ এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম এক প্রেস বিফিং এর মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

এসময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জানুয়ারি গভীর রাতে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপর সহযোগী এক শিশুকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চন্দ্রা মোড় এলাকা থেকে আটক করা হয়। এসময় ওই শিশুর কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তায় বালিশের ভিতর থেকে ৬৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬৬ লাখ টাকা। আটককৃতরা হলো- রাজশাহী জেলার গোদাগাড়ী থানার গড়ের মাঠ গ্রামের মো: মকবুল হোসেনের ছেলে মো: শাহজামাল ইসলাম ওরফে খোকন (৩৫), একই এলাকার মৃত আসাদ আলীর ছেলে মিজানুর রহমান (৩১)। আটককৃতরা জানায়, তারা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তারা রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক দ্রব্য হেরোইন সংগ্রহ করে অভিনব কায়দায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদকসেবীদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিলো।

র‌্যাব অধিনায়ক আরো জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, মাদক বিক্রির সাথে এক শিশু জড়িত থাকায় তার নাম প্রকাশ করা হয়নি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme